1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলপুরে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিদিঃ
ময়মনসিংহের ফুলপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে লম্পট পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত লম্পট পিতা আশ্রব আলী(৪৮) উপজেলার ফুলপুর ইউনিয়নের বনগাঁও এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে,আশ্রব আলীর স্ত্রী পারিবারিক দ্বন্দ্বের কারণে ঢাকায় থাকার সুবাদে এবং মেয়েকে নিয়ে একি ঘরে থাকার সুযোগে প্রায় রাতে মেয়েকে হাত-পা বেঁধে,মুখ চেপে জোরপূর্বক ধর্ষন করতো।এবং তা কারও কাছে প্রকাশ করলে,দা দিয়ে জবাই করে মেরে ফেলার হুমকি দিত।এবং দীর্ঘ দিন যাবত সে মেয়েকে ধর্ষণ করে আসছিল।
লোক লজ্জার ভয়ে মেয়ে কাউকে কিছু বলতো না।পিতার অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে অবশেষে মেয়ে পালিয়ে ঢাকায় গিয়ে ঘটনাটি তার মাকে বলতে বাধ্য হয়।
পরে মা তার উপায় অন্তর না পেয়ে থানায় এসে নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে।পুলিশ বাদীনির স্বামী ও ধর্ষিতার লম্পট পিতাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
এ ব্যাপারে ফুলপুর থানার (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন,একটি হারানো জিডির তদন্ত করতে গিয়ে আমরা বিষয়টি জানতে পারি।ঘটনাটি ন্যাক্কার জনক।আমরা ধর্ষিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে লম্পট পিতাকে গ্রেফতার করে,আদালতে সোপর্দ করেছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park