1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পরিবেশ প্রেমী এ্যাওয়ার্ড পেয়েছে দেশ সেরা “ফেয়ার ফেইস জগন্নাথপুর “

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন সেবা মূলক কাজে বিশেষ অবদান রাখায় সামাজিক সংগঠন” ফেয়ার ফেইস জগন্নাথপুর ” দেশ সেরা হওয়ার পাশা-পাশি পরিবেশ প্রেমী এ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে। তাদের এই অর্জনে জগন্নাথপুরবাসীর মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে।
সামাজিক সংগঠন “আমব্রেলা ইয়ূথ ফাউন্ডেশন ” প্রতিষ্ঠালগ্ন থেকে পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পাশা-পাশি বিভিন্ন সংগঠন এর সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরূপ “পরিবেশ প্রেমী এ্যাওয়ার্ড” প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় “পরিবেশ প্রেমী এ্যাওয়ার্ড-২০২৩ ইং প্রদান উপলক্ষে বিগত ৮ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার আমব্রেলা ইয়ূথ ফাউন্ডেশন এর আয়োজনে সিলেটের একটি বেসরকারি সংস্থার হলরুমে অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম এর সভাপতিত্বে ও আমব্রেলা ইয়ূথ ফাউন্ডেশন এর উপদেষ্টা ও ডেনিশ রিফিউজি কাউন্সিল কক্সবাজার বাংলাদেশের টিম লিডার আতিক রহমান এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং পরিবেশ, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন ” ফেয়ার ফেইস জগন্নাথপুর ” কে দেশ সেরা সংগঠন ঘোষণা করার পাশা-পাশি ” পরিবেশ প্রেমী এ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও এ্যাওয়ার্ড প্রদান করেন, সিলেট জেলা প্রেসক্লাব এর সভাপতি হাসিনা বেগম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিলেট এনজিও ব্যাুরো রিজিওনাল ম্যানেজার মসিউর রহমান, আমব্রেলা ইয়ূথ ফাউন্ডেশন এর উপদেষ্টা সুয়েজ মিয়া, ইকবাল হোসেন ও চাঁদ মিয়া প্রমূখ।
এই এ্যাওয়ার্ড প্রাপ্তিতে জগন্নাথপুরবাসীর মাঝে আনন্দ উল্লাস বইছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জগন্নাথপুর এর বিভিন্ন শ্রেনী পেশার লোকজন আমব্রেলা ইয়ূথ ফাউন্ডেশন ও ফেয়ার ফেইস জগন্নাথপুর এর সংশ্লিষ্টদের অবিরত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। ফেয়ার ফেইস জগন্নাথপুর উপজেলাবাসীর জন্য আগামীতেও এই প্রত্যাশা সকলের।
এ ব্যাপারে ফেয়ার ফেইস জগন্নাথপুর এর সভাপতি সাইফুর রহমান মিনহাজ ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বলেন, এখন আমরা দেশ চ্যাম্পিয়ান। এই সাফল্য ধরে রাখতে সকলের সহযোগিতা কাম্য।এই অর্জন আমাদের একার নয়। এই এ্যাওয়ার্ড জগন্নাথপুরের সকল মানুষকে উৎসর্গ করছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park