1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ইউএনও

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ গৃহহীনদের জন্য প্রদানকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ ও ঘরে বসবাস বসবাসকারী পরিবারের খোঁজ-খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর আওতায় কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কলকলিয়া গ্রাম এর দক্ষিণ পার্শ্বে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর এর নির্মাণ কাজ ১১ ই সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে পরিদর্শন করার পাশা-পাশি ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস বসবাসকারী পরিবারের লোকজন এর সাথে আলাপ আলোচনা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর তহশিলদার মোঃ নাজমুল হুদা খান, উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী সাইফুদ্দিন, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন, আব্দুল হামিদ ও আনসার সদস্য সহ আরো অনেকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জমি ও গৃহহীন পরিবারের মাঝে উপজেলার বিভিন্ন এলাকায় ঘর নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে বহু পরিবার এই ঘরে বসবাস করছেন। আরো নতুন ঘর এর নির্মাণ কাজ চলছে। এবং যাচাই-বাছাই এর মাধ্যমে হতদরিদ্র গৃহ ও জমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park