1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বামনার ডৌয়াতলায় যুবলীগের আনন্দ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ডৌয়াতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডৌয়াতলা আওয়ামী লীগ অফিসের সামনে শেষ হয়।

ডৌয়াতলা আওয়ামী যুবলীগের নব গঠিত কমিটির সভাপতি সাদিকুর রহমান সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের পরিচালনায় মিছিলে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার। এ সময় ডৌয়াতলা ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলো।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সাদিকুর রহমান সাদেককে সভাপতি, রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিন রাজুকে যুগ্ম সম্পাদক করে ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করে বামনা উপজেলা আওয়ামী যুবলীগ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park