1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিল-ইয়াবাসহ আটক ৪

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

শাহরিয়ার মোরশেদ সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে পৃথক অভিযানে ৩’শ বোতল ফেন্সিডিল ও ৭’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার নলকা ঝাকড়ী গ্রামের মৃত শাহেদ আলী ফকিরের ছেলে জিন্নাহ ফকির (৪৫), নলকা মধ্যপাড়া গ্রামের গণি শেখের ছেলে সাখাওয়াত হোসেন (৪০) ইয়াবাসহ আটক।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার যাত্রাপুর পশ্চিমপাড়া গ্রামের মো. কবির এর ছেলে মোঃ হাবিব (২৮), রাজশাহী জেলার বেলপুকুর থানার জামিরা মধ্যপাড়া গ্রামের মৃত সাইদুর রহমান এর ছেলে মো. লাল@শাহাবুর (২২) ফেন্সিডিলসহ আটক।

ওসি মো. রওশন আলী বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নলকা মোড় এলাকায় পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুই কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অপরদিকে মঙ্গলবার ভোর রাতে সলঙ্গা থানার ঢাকা- রাজশাহীগামী মহাসড়কের ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ৩০০ শত বোতল ফেন্সিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি হলুদ রংয়ের বড় ট্রাক উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park