1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মানবপাচারকারী জগন্নাথপুরের “রুবেল” ঢাকা থেকে গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

মানবপাচারকারী চক্রের সদস্য জগন্নাথপুর এর রুবেল (৩০) কে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।
বিশ্বস্ত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব এর একটি টিম ১১ ই সেপ্টেম্বর রোজ সোমবার দিবাগত রাত প্রায় ১১ টা ৪৫ মিনিটের সময় রাজধানী শহর ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল নিবাসী মৃত মোঃ হাবিবুর রহমান এর ছেলে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য শান্তিগঞ্জ থানার মামলা নং-০৪/৭৮, তারিখঃ-১৬/০৮/২০২৩ ইং, ধারা -২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ৭/৮/১০(১) এর আসামী রুবেল মিয়া (৩০) মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে ১৩ ই সেপ্টেম্বর রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর – শান্তিগঞ্জ সার্কেল) শুভাশিষ ধর বলেন, মানবপাচার মামলায় জগন্নাথপুর এর রুবেল মিয়া(৩০) কে ঢাকা শহরের যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে ১৩ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park