1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ৫ দিন ধরে শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে কল্যাণপুর গ্রামের ১৩ বছর বয়সী মোবারক হোসেন নামক এক স্কুল শিক্ষার্থী ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এবিষয়ে তাঁর মা থানায় জিডি করেছেন।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কল্যাণপুর (খিদীরপুর) গ্রাম নিবাসী মোঃ ফারক মিয়ার ছেলে স্থানীয় পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মোবারক হোসেন বিগত ৯ ই সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় নিজ বাড়ী থেকে স্থানীয় কলকলিয়া বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ী ফিরেনি। বিগত ৫ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পেয়ে মোবরাক হোসেন (১৩) এর মা রুজিনা বেগম ১২ ই সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় জিডি করেছেন (জিডি নং-৫৭২, তারিখঃ-১২/০৯/২০২৩ ইং)। তাকে ফিরে পেতে পরিবারের লোকজন সর্বত্র খোঁজা-খোঁজি করছেন।
এ ব্যাপারে নিখোঁজ মোবারক হোসেন এর মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার শান্ত সৃষ্ট ছেলে মোবারক হোসেন(১৩) গত ৯ সেপ্টেম্বর বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরেনি। গত ৫ দিন ধরে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খোঁজি করছি। কোনো সুহৃদ ব্যাক্তি তাঁর সন্ধান পেলে মোবাইল নাম্বারঃ-01312847322 (ছুরুক মিয়া)এ যোগাযোগ করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park