1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্ষণ মামলার আসামী জগন্নাথপুরের জয়নুল ও শহীদ গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

শিশু ধর্ষণ মামলার আসামী জগন্নাথপুর এর জয়নুল(৪০) কে সিলেট থেকে এবং আরেক ধর্ষণ মামলায় দুই সন্তানের জনক শহীদ(৩৫)কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ, স্থানীয় ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ১২ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন গোয়ালগাঁও গ্রাম থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীরামসি গ্রাম নিবাসী মৃত মোঃ আবির মিয়া’র ছেলে শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ জয়নুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেন ( জগন্নাথপুর থানার মামলা নং-০২, তারিখঃ- ০৩/০৬/২০২৩ ইং)। এবং একই তারিখে জগন্নাথপুর থানার এসআই সাইফুদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ ১৩ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলাধীন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কবিরপুর গ্রাম নিবাসী মোঃ শানুর মিয়া’র ছেলে ধর্ষণ মামলার আসামী দুই সন্তানের জনক মোঃ শহীদ মিয়া(৩৬) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ১৩ ই সেপ্টেম্বর রোজ বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park