1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জেলা প্রশাসকের সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৭১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট,                  ০৭ মে, ২০২৩ সকাল ১০.০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন অগ্রগতি ও স্থানীয়করণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি বিষয়ক মূখ্য সমন্বয়ক জনাব মো: আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মনিরুল ইসলাম, যুগ্মসচিব ( এসডিজি), প্রধানমন্ত্রীর কার্যালয়। সভাটি সভাপতিত্ব করেন সিলেটের মান্যবর জেলা প্রশাসক জনাব মো: মজিবর রহমান। বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধা, সমাজসেবক, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিবৃদ্ধ। ২০৩০ সালের মধ্যে এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনের পথ পরিক্রমায় সিলেট জেলার অর্জন ও অগ্রগতি নিয়ে এ সভায় বিশদ আলোচনা করা হয়। এসডিজির লক্ষ্য অর্জনে জেলা প্রশাসন কতৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম এতে তুলে ধরা হয়। এছাড়াও এসডিজি-এর স্থানীয়করণে সিলেট জেলার জন্য নির্ধারিত সূচকে পর্যটন শিল্পের বিকাশ ও এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য গৃহীত কার্যক্রমসমূহ নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park