1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজশাহীতে কয়েদির মৃত্যু চিকিৎসাধীন অবস্থায়

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যুর হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া দহ গ্রামের আমিনুল ইসলামের ছেল রুহুল আমিন ওরফে রুহুল ঘাটাল (৫৯) । ওপর জন নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামের সোরমান আলীর ছেলে জাকির হোসেন (৫৫)।

রুহুল আমিন চলতি বছরের মে মাসের ২০ তারিখে মাদক মামলার আসামী হয়ে কারাগারে প্রবেশ করেছিল। কারাগারে এতদিন স্বাভাবিক থাকলেও গত ১৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ তার বুকে ব্যাথা অনুভব করেন। এরপর কারাগারের হাসপাতালে তাকে প্রাথামিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টা ৫৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। পরে রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ২০ মিনিটে তিনি মারা যান। অপরদিকে নাটোরের আরেক হাজতি জাকির হোসেনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি গত ২ সেপ্টেম্বর ৪২০ ধারার মামলা নিয়ে নাটোর কারাগারে প্রবেশ করেছিল। সেখানে তিনি অসুস্থ্য হলে উন্নত চিকিৎসার উদ্দেশ্য ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে ১৯ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান।

রুহুন আমিনের মৃত্যু নিয়ে এলাকাবাসির দাবি রুহুল আমিনের আর্থিক অবস্থা খুব খারাপ। বর্তমানে তার পরিবার অন্যের সহযোগিতা নিয়ে চলছে। তার কোন শারিরিক সমস্যা ছিলনা। তিনি সুস্থ্য স্বাভাবিক ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন তিনি বলেন, “এই বিষয় নিয়ে জেল কর্তৃপক্ষ বিব্রত। গতকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো অথচ আজ এমন ঘটনা ঘটলো সত্যিই দুঃখজনক! তবে আমাদের এখানে কয়েদি এবং হাজতি তারা খুব ভাল থাকেন। আমরা সব সময় তাদের সকল বিষয়ে খোঁজ খবর রাখি। রুহুল আমিনের অসুস্থ’র খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে চিকিৎসা দেওয়া হয়েছে পরে স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়”।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park