1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবির প্রধান ফটকের সামনে ট্রাক চাপায় ১জন নিহত হয়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

মো:সাব্বির খান, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেইন গেইটের সামনে ট্রাক চাপায় সাইফুল ইসলাম সুমন (৩২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ঈসরাইল। এসময় গুরুত্ব আহত হয় নিহতের সঙ্গে থাকা রাজু মন্ডল। নিহত সাইফুল ঝিনাইদহের মহিষা কুন্ডু গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আকুল মন্ডল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ঈসরাইল জানান, হাসপাতালে আসার পূর্বেই সাইফুলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় বুকে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ দিকে যাচ্ছিলেন সাইফুল ইসলাম ও রাজু মন্ডল। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান ফটকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় মোটরসাইকেলটি তখন চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে মটোরসাইকেলে থাকা দুইজনই মারাত্মকভাবে জখম হয়।

ঘটনায় জখম দুইজনকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালক সাইফুলের মৃত্যু হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় আধ ঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ট্রাক ভাংচুর করেন। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে ইবি থানায় নিয়ে যান।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, দূর্ঘটনার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক গাড়িটি জব্দ করা হয়েছে এবং ড্রাইভার পুলিশ হেফাজতে আছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park