1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, দুই হাজার টাকা জরিমানা আদায়

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
স্থানীয় ও মৎস্য অফিস সুত্রে জানাযায়, হাওর অধ্যুষিত অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা কার্যক্রম এর অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় রসুলগঞ্জ বাজারে সরকারি ভাবে নিষিদ্ধ প্রায় ৮ লাখ টাকা সমপরিমাণ মূল্যের ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ফেলার পাশা-পাশি এই অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী সাইজুল মিয়াকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় দোষী সাব্যস্ত করে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এসময় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সুনামগঞ্জ ক্ষেত্র সহকারী মোঃ রফিকুল ইসলাম ও ভূমি এবং মৎস্য অফিসের স্টাফ বৃন্দ সহ স্থানীয় জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park