1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজগঞ্জ ২ আসনে মনোনয়ন প্রত্যাশী ড.জান্নাত আরা তালুকদার হেনরীর উঠান বৈঠক অনুষ্ঠিত 

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৩ বার পঠিত

আশিকুল ইসলাম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ ২ সদর-কামারখন্দ উপজেলার আওতাধীন- ৪নং রায়দৌলতপুর  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসীর  উদ্যোগে- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে  উঠান বৈঠক  অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানায় এলাকাবাসী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর-২০২৩)  বিকেল ৪ টায়  কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর  ইউনিয়নের কাজিপুরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠক ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের  যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার তিনি তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে আবারও  নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয়   প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা কে ক্ষমতায় বসাতে হবে। পরিশেষে আবারও বলি গরীব, দুঃস্থ, অসহায় ও বঞ্চিত   মানুষের পাশে আওয়ামী লীগের নেতারা থাকে, ভাগ্যর উন্নয়ন করে, পরম বন্ধু তাই নৌকা মার্কায় ভোট চাই। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য  জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ  মোঃ জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, রায়দৌতপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারাশ খান, রাব্বি ভূইয়া, আল আমিন আকন্দ, বনি আমিন মন্ডল, উজ্জ্বল সরকার, কামিরুল সরকার, মমিন সরকার, মামুন প্রামাণিক, রমজান আকন্দ ছোটন, রকি সহ আরও অনেক।  
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  রায়দৌলতপুর  ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় মাতব্বর  আলহাজ্ব মোঃ অছিম উদ্দিন ভূইয়া।
 
এতে  অনুষ্ঠান  সঞ্চালনা ছিলেন-রায়দৌলতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের  প্রচার সম্পাদক জি,এম,মোস্তফা ফিরোজ  । 
এসময়ে অনুষ্ঠানে- রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সর্বসাধারণ জনতার একাংশ, অত্র গ্রামের ময়মুরুব্বি ও বিশিষ্ট সমাজ সেবক দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park