1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে বিনামূল্যে ঢেউটিন বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এসব ঢেউটিন ও ঘর তুলতে জনপ্রতি ৩ হাজার টাকা উপকারভোগীর মাঝে তুলে দেন। ২১৪ জন দরিদ্রের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইলিয়াস শিকদার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন আহমেদের সঞ্চালনায় এ সময় জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক বি এম শোয়েব প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park