1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী

  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

মো:সাব্বির খান, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাতজন শিক্ষার্থী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর, আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রুবাইয়া ইয়াসমিন, মারিয়া সুলতানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১০-১১ শিক্ষাবর্ষের ফারজানা ইভা এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন।

এ বিষয়ের বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক আনিচুর রহমান বলেন, ‘আইন অনুষদের সাফল্য এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আইন বিভাগের ছয় জন ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের এই সাত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তবে আমি বিশ্বাস করি পরবর্তীবার এই সংখ্যা ৬ থেকে ২০ এ উত্তীর্ণ হবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park