1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তিতাসে শত্রুর দেওয়া বিষে কৃষকের ৩ শতাধিক হাঁসের মৃত্যু, ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা: কু্মিল্লার তিতাস উপজেলার শহিদ ফার্মে বিষ/স্পে প্রয়োগ করে তিতাস উপজেলার কদমতলী গ্রামের শহিদ মিয়া নামে এক কৃষকের প্রায় তিন শতাধিক হাঁস বিষ/স্প্রে প্রয়োগ করে মেরে ফেলেছে কে বা কারা এমন অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী কৃষক মো. শহিদ মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমি তিন মাস আগে ৫ লক্ষ টাকা ঋণ করে খামারটি করেছি।

অভিযোগে ভুক্তভোগী কৃষক শহিদ মিয়া উল্লেখ করেন, তিনি ৬০০টি হাঁস পালন করে আসছিলেন নিজ পুকুর ও গৃহে গত তিন মাস ধরে। শত্রুতার জের ধরে পুকুরে সম্ভবত বিষ কিংবা স্পে দিয়েছে কেউ। না হয় হঠাৎ করে হাঁসগুলো মারা যাবে কেন? পুকুরে সাতার কেটে হাঁসগুলো ডাঙ্গায় উঠলেই পাগুলো উপরে দিয়ে ধরপাতে ধরপাতে মারা যাচ্ছে। আর খামারের দক্ষিণ-পশ্চিম কর্ণারে গেলে হাঁসগুলো মরে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক হাঁস মারা গেছে। এতে ১ থেকে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবো।

খামারের কেয়ারটেকার বাবু বলেন, হাঁসগুলো বেশ ভালোভাবেই বেড়ে উঠছিলো। হঠাৎ গত কয়েকদিন যাবত বিশটা, ত্রিশটা করে হাঁস মরতে শুরু করে। পুকুর আর খামারের দক্ষিণ-পশ্চিম কোণায় গেলেই চিৎপটাং হয়ে হাঁসগুলো মরে যাচ্ছে। বিষয়টি সন্দেহজনক। শত্রুতাবশত কেউ মেডিসিন দিয়ে থাকতে পারে? যার কারণে এমনটি হচ্ছে। বিষয়টি আমরা প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park