1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বালাগঞ্জে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

এম এ কাদির, বালাগঞ্জ :
সিলেটের বালাগঞ্জে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায়
অংশ গ্রহন করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস,, বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী, অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডাঃ  পবিত্র রঞ্জন বণিক, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, সাংবাদিক রজত চন্দ্র দাস ভূলন, শাহাব উদ্দিন শাহিন,এম এ কাদির, আব্দুস শহিদ আবুল কাশেম অফিক,এস এম হেলাল, জাকির হোসেন, সমাজ কর্মী মো. মুহিত মিয়া, তুরন মিয়া, মাহবুব আলম তুহিন প্রমুখ।
সদ্য যোগদানকৃত ইউএনও মারিয়া হক , ২০১৭ সালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০২০ সনে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে ছিলেন। গত ১১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস ৩৫ ব্যাচের কর্মকর্তা।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বালাগঞ্জ উপজেলায় শান্তি শৃঙ্খলা বাজায় রেখে সরকারের গৃহীত উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সাংবাদিক নেতৃবৃন্দ সহ সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park