1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বড়াইগ্রামে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা’র বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে শোভাযাত্রা, কেককাটা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে পত্রিকাটির স্থানীয় প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলাম শিহাবের সভাপতিত্বে ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মু.অহিদুল হক, প্রবীণ সাংবাদিক সাইফুর রহমান, সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান, সুরুজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে আজকের বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park