1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালী, আলোচনা সভা, গজল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ বিদ্যালয় এর আয়োজনে ২৮ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ কবির উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভা, গজল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও শাখা এক্সিম ব্যাংক এর ম্যানেজার বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ তালিমুল ইসলাম ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, মোঃ নজরুল ইসলাম, শক্তিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ নূরুল হক, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইমান উদ্দিন, কাওছার আহমদ, পীযুষ দেবনাথ, নাজমুন নাহার ও পিংকি বেগম প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম। এবং প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক – শিক্ষার্থী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতি ছাহেব এর উদ্যোগে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) র‌্যালী বাস্তবায়ন কমিটি জগন্নাথপুর এর বাস্তবায়নে ২৮ শে সেপ্টেম্বর সকালে এক বিশাল মুবারক র‌্যালী জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মাদ্রাসা মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। এসময় দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম উপস্থিত ছিলেন।
এদিকে একই তারিখে বাদ জহুর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park