1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়ে গেছেন, আর সেই দেশ পরিচালনার জন্য দিয়ে গেছেন একটি সংবিধান : টুঙ্গিপাড়ায় প্রধান বিচারপতি

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, পৃথিবীতে বাঙালি জাতির রাষ্ট্র বলতে একটিই দেশ আর সেটি হলো বাংলাদেশ। আর সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ দিয়ে গেছেন, আমাদেরকে দেশ দিয়ে গেছেন, আর সেই দেশ পরিচালনার জন্য দিয়ে গেছেন একটি সংবিধান।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় বিচারপতি আরও বলেন, আমি এবং আমার সহকর্মী বিচারপতিবৃন্দ এই সংবিধান সংরক্ষণ করার শপথ নেই এবং আবারও আমি (২৬ সেপ্টেম্বর) শপথ নিয়েছি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে। এই সংবিধান সংরক্ষণ করবো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো। সেই লক্ষ্যেই আমি এবং আমার সহকর্মী বিচারপতিদের নিয়ে একসঙ্গে একযোগে কাজ করবো যাতে বঙ্গবন্ধুর সংবিধান ও তাঁর নির্দেশিত পথেই আমরা থাকতে পারি। বাংলাদেশকে সাংবিধানিক পথে আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে নিয়ে যেতে পারি।
তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জনক তিনি আমাদের জাতির পিতা। বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর যে অনন্য অবদান সে অবদান থেকে বাঙালি জাতি কখনো বিচ্যুত হবে না।
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছে সমাধিসৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করেন। এরপর তিনি সমাধি সৌধের মসজিদে ঈদ-এ-মিলাদুন্নবীর অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় আপীল বিভাগ, সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park