1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা জনাব ড. মসিউর রহমান এর ছেলে ফয়সাল এম রহমানের শ্বশুর, গোপালগঞ্জ জেলার চন্দ্র দিঘলিয়ার সন্তান বিসিআইসির সাবেক মহাব‍্যবস্হাপক (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা জনাব ভূঁইয়া ওয়ালিউর রহমান ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা২৫মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জনাব ভূঁইয়া সাহেব সৎ ও আদর্শবান ব‍্যাক্তি হিসেবে সুপরিচিত। জনাব ভূঁইয়া ওয়ালিউর রহমান ৩ কন্যা (বড় কন্যা রাজউকের কর্মকর্তা, মেঝোকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পুত্রবধু এবং সে সিটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, তৃতীয় কন্যা রপঃ কর্মকর্তা), ২ পুত্র (বড় পুত্র সওজ এর কর্মকর্তা, ছোট পুত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব) এবং স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় চন্দ্রদিঘলিয়া চরপাড়া ভূঁইয়া বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন এর নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার দেওয়া হয়।
চন্দ্রদিঘলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ২৮ সেপ্টেম্বর এশার নামাজের পর জানাজা শেষে চন্দ্রদিঘলিয়া গোরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জনাব ভূঁইয়া ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park