1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জাতির মেরুদন্ড ঠিক রাখি আমরা তবুও কচুড়িপানার মত ভেসে বেড়াতে হচ্ছে:

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটি, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া শাখার নেতৃবৃন্দ।
২৯শে সেপ্টেম্বর সকাল ১০ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতর কেন্দ্রিয় কমিটির সভাপতির সভাপতিত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা পাঠ ও দুরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালযয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের পর অনেক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও তালিকায় প্রায় চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষকরা বেতন ভাতা সুবিধা এবং শিক্ষার্থীরা উপবৃত্তি ও টিফিন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমার অতি শিঘ্রই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিফিন দেওয়ার দাবি জানাই।
এরপর জাতীয় করন বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ জাতির সমৃদ্ধির লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park