1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শিশু অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৬১ বার পঠিত
    • স্টাফ রিপোর্টার :

      উত্তরায় অভিযান চালিয়ে শিশু অপহরণকারী সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ মে) রাতে তাদেরকে গাজীপুরের সালনা থেকে গ্রেফতার করা হয়।

      শনিবার (৬ মে) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম।

      গ্রেফতারকৃতরা হলেন— মিল্টন মাসুদ (৪৫), শাহীনুর রহমান (৩৮) ও সুফিয়া বেগম (৪৮)।

      ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম জানান, গত ২৪ মার্চ উত্তরা ৪ নং- সেক্টর-এর হলি ল্যাবের সামন থেকে শাহিন শেখ নামে এক ৬ বছরের শিশু হারিয়ে যায়। পরে এ ঘটনায় জিডি করা হয় উত্তরা পূর্ব থানায়। জিডি তদন্তের সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

      তিনি আরও জানান, এই চক্রের মূল হোতা মিল্টন মাসুদ ও তার সহযোগী শাহীনুর রহমান। তারা দীর্ঘদিন ধরে স্কুল, বাজার, রেস্টুরেন্টসহ নানা জায়গায় একা থাকা ও বাবা মায়ের সাথে ঘুরতে থাকা শিশুদের টার্গেট করে সুকৌশলে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মোবাইল ফিনান্স (বিকাশ, নগদ) এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করে আসছিলো। চক্রের বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park