1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী।

  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“এসো মিলি রক্তের বাধনে” শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি সেবামূলক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া ইউএনও পার্ক হতে সিরাজদিখান বাজার ঘুরে ইউএনও পার্কে এসে শেষ হয়।পরে বিকাল ৩ টার দিকে ইউএনও পার্কে বিক্রমপুর রক্তদান সংস্থার
প্রতিষ্ঠাতা সদস্য কে এম সবুজ আহমেদের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

এডভোকেট মাহমুদ হাসান ও কেয়া চাকলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের ৪৫ টি সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।এ আলোচনা সভায় গুণিজনদের ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইসিটি অফিসার নজরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মতিন হাওলাদার,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.আবু সাইদ,এইচ নুর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর,
রশুনিয়া ইউপি সদস্য জয়ন্ত ঘোষ,
বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা মনোয়ার হোসেন মনু,লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুর, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি সুখন চৌধুরী।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park