1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না।”

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার পঠিত


মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

এই নীতি এবং বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান সঙ্গীয় অফিসার এবং ফোর্সদের সাথে নিয়ে গোপালগঞ্জ সদর থানা হতে অনুমান ২৫ কি.মি. পথ পাড়ি দিয়ে অজ পাড়া গাঁয়ে এসে গ্রামের মেঠো পথ , বাঁশের সরু সাঁকো পেরিয়ে নিজড়া ইউপির নারকেলবাড়ি গ্রামের মোট ০৫ (পাঁচ)টি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এই সময়ে নিজড়া ইউপির চেয়ারম্যান জনাব আহম্মেদ আলী মিনা ধলু অফিসার ইনচার্জের সাথে থেকে পথ নির্দেশনা প্রদান করেন। অফিসার ইনচার্জ পূজা মন্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ নিজড়া ইউপির চেয়ারম্যানের সভাপতিত্বে নিজড়া ইউপির মোট ০৮টি পূজা কমিটির সভাপতি এবং সেক্রেটারি সহ স্থানীয় হিন্দু মুসলিম জনগণের সাথে মত বিনিময় সভা করেন।

স্থানীয় লোকজন থানা থেকে এত দূরে পূজা মন্ডপ পরিদর্শন করায় পুলিশকে ধন্যবাদ দেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উক্ত সভায় ইউপি চেয়ারম্যান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে সকল সম্প্রদায়ের সহযোগিতায় আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে “ধর্ম যার যার, উৎসব সবার” এই নীতিতে বিশ্বাস রেখে সকল সম্প্রদায় মিলে একটি সুন্দর এবং উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন করার জন্য সকলে নিকট আহ্বান জানান। তিনি পূজা মন্ডপে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে পূজা করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এরপর তিনি স্থানীয় লোকজনদের বিভিন্ন সমস্যা কথা মনযোগ দিয়ে শুনেন এবং সকল প্রকার আইনী সহায়তা করার আশ্বাস দেন। অফিসার ইনচার্জ যে কোন আইনী প্রয়োজনে সরাসরি তাঁর অফিসে চলে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান, এর জন্য কোন দালাল ধরার প্রয়োজন নাই বলে সকলকে আশ্বস্ত করেন। তখন স্থানীয় লোকজন আশ্বস্ত হয়ে করতালির মাধ্যমে অফিসার ইনচার্জের বক্তব্যকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park