1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফরিদপুরে হত্যার ৯ বছর পর তিনজনের যাবজ্জীবন

  • আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ছাদিকুর রহমান ( তানভীর)  

ফরিদপুরে হত্যার ৯ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার মৃত ফাইজদ্দিন সরদারে ছেলে মো. বাবুল সরদার (৪৭), শাহীন সরদার (৪১) ও মৃত গাফ্ফার মোল্লার ছেলে জুবায়ের মোল্লা (৩১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মো. জিয়া মোল্লা ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেল যোগে গোবিন্দপুর এলাকা হতে পশ্চিম গঙ্গাবর্দী বাড়িতে আসছিলেন। পথে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আসামিরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিয়ে গেল রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জিয়া মোল্লাকে মৃত ঘোষণা করেন।

পরদিন জিয়ার বাবা সাহিদ মোল্লা (৭৯) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায়

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, ৯ বছর পর জিয়া হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এসময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park