1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় ভারতীয় ৯০বস্তা চিনি সহ ৪ জন চোরাকারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার পঠিত
Exif_JPEG_420

রবি মিয়া ধর্মপাশা মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। এ সময় চিনি বহনকারী দুই হ্যান্ডট্রলির চালক ও হেলপার সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।মূল চোরাকারবারি রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় মধ্যনগর- ধর্মপাশা রাস্তার সুনই ব্রীজের নিকটে রাস্তা থেকে ভারতীয় চিনি ভর্তি দুই হ্যান্ডট্রলিসহ দুই চালক ও দুই হেলপারকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার মধ্যনগর- ধর্মপাশা রাস্তায় চোরাচালানের মাধ্যমে দুটি হ্যান্ডট্রলি যোগে ভারতীয় চিনি পাশের মোহনগঞ্জে নিয়ে যাওয়ার সময় সুনই ব্রীজের নিকটে ভারতীয় চিনি ভর্তি দুটি হ্যান্ডট্রলি জব্দ করে ধর্মপাশা থানা পুলিশ। এ সময় দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া,
১। এরশাদ (৩৭)নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে , মো. আবুল কাউছার(৪০) একই জেলার মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে,মো. হেলাল মিয়া(৫০) মোহনগঞ্জ পৌরসভার কাজীহাটি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে, মো.শফিকুল ইসলাম (৩৭) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ফাতেমা নগর গ্রামের মো. রাজ আলীর ছেলে।
এস আই আব্দুস সবুর বলেন, মূল চোরাকারবারিদেরকে শনাক্ত করা আমার একার পক্ষে সম্ভব নয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, আসামিদের স্বীকারোক্তি মতে মূল চোরাকারবারি হিসেবে প্রমাণ করা কঠিন বিষয়। আসামিদের বিরুদ্ধে The special powers act 1974 section 25B(1)(b) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park