1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা গনদেরস সাথে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর বিভিন্ন সংগঠনের সভাপতি,প্রতিনিধিদের সাথে রেশন পাতা বৃদ্ধি ও অন্যান্য ভিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার পঠিত

মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :

আজ ০৩ অক্টোবর ২০২৩ ইং রোজ মঙ্গলবার ১১:০০ ঘটিকায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ন্যায্য অধিকার/দাবি রেশন সহ অন্যান্য বিষয় নিয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সকল সংগঠনের সন্মানিত সভাপতি/প্রতিনিধি গনের সাথে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেনঃ
১। সম্মানিত সভাপতি ডেসওয়া,
বীর মুক্তিযোদ্ধা A Capt মোঃ আফাজুল হক (অব.) ।
২। সম্মানিত সভাপতি বেসওয়া,
বীর মুক্তিযোদ্ধা Swo মতিউর রহমান (অব.)
৩। সন্মানিত সভাপতি রাউস ফাউন্ডেশন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শফিউল বাসার (অব.)
৪। সন্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ,ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব সায়েদুজ্জামান (অব.)।
৫। সন্মানিত সভাপতি অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি), সার্জেন্ট মুহাম্মদ আহসান হাকিম (অব.)।
৬। সন্মানিত সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ, সার্জেন্ট মোঃ একরামুল হক সরকার (অব.)।
৭। সন্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, সার্জেন্ট মোঃ আবুল মনসুর (অব.)।
৮। সন্মানিত প্রতিনিধি রাস ওয়েলফেয়ার সোসাইটি,
৯। সন্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্যজোট, সার্জেন্ট মোহাম্মদ কবির হোসেন (অব.)।
১০। সন্মানিত সভাপতি আরসিএম ওয়েলফেয়ার সোসাইটি,সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম স্বপন (অব.)।

উক্ত সভায় উর্দ্ধতন কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেন যে,অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের রেশন সংক্রান্ত কার্যক্রমের ব্যাপারে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং চলতি মাসের ৩০ তারিখের মধ্যে একটি সুখবর পাওয়া যাবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ প্রদান করা হয়। সকল সংগঠনের সন্মানিত সভাপতিগন একমত পোষণ করেন যে যদি কোন কারণে ৩০শে অক্টোবরের মধ্যে আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেয়া না হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
উক্ত সভা শেষে সশস্ত্রবাহিনীর সদস্যদের অধিকার/দাবি সংক্রান্ত ও নিজেদের মধ্যে সমন্বয়/আলোচনা চালিয়ে যাওয়ার সুবিধার্থে সর্বসম্মতিক্রমে ডেসওয়া এর সন্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মোঃ আফাজুল হক (অবঃ) কে প্রধান সমন্বয়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোট এর সন্মানিত সভাপতি সার্জেন্ট মোহাম্মদ কবির (অবঃ) হোসেনকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park