1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ঐতিহ্যবাহী বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে”বিশ্ব জাতীয় শিক্ষক দিবস ২০২৩” পালন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

ইমদাদুল ইসলাম রনি
চান্দিনা উপজেলা প্রতিনিধি

আজ ৫ অক্টোবর, ২০২৩। বিশ্ব জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ নিয়ে আনন্দ র‍্যালি,আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-আজ এমন একটা বিশেষ দিনে আমি আমার শিক্ষা গুরু ও সকল শিক্ষককে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, নমস্কার ও অভিনন্দন জানাই এবং ঐসকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি-যাদের প্রচেষ্টায় আজকে আমি এখানে এসে পৌছাতে পেরেছি।এছাড়াও তিনি সকল শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি উৎসাহ প্রদান করার মাধ্যমে ওনার বক্তব্য শেষ করেন।
কেক কাটা ও পুরষ্কার বিতরণের পর সভাপতির বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি পরিসমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park