1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে” পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৭৮ বার পঠিত

এএসটি সাকিলঃ- ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ (০৫ অক্টোবর) বৃহস্পতিবার ভোলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলার সঞ্চালনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা

সভায় দুর্গাপূজার পূর্বে করণীয়, পূজা চলাকালীন করণীয় ও বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটির সার্বিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত আলোকপাত করা হয়।

পুলিশ সুপার, জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে থাকবে এবং পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে।

তিনি বলেন, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে যাতে কোনো দুষ্কৃতিকারী অপকর্ম করলে তাৎক্ষণিক পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি পূজা চলাকালীন অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

এ সময় জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ সহ ভোলা জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park