1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ- ২০২৩ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

সাকিব হোসেইন, তিতাস-দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭অক্টোবর) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আসমানিয়া বাজারের উত্তর পাশে অবস্থিত উক্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রোমেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তিতাস ওয়ার্ডের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, অত্র বিদ্যালয়ের প্রভাষক গোলাম কিবরিয়া ও পরিচালনা কমিটির সদস্য রাকিব উদ্দিন রকিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি মো. সেলিম সরকার, সহ-সভাপতি মো. কামাল পারবেজ, পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হোসেন আলী মাষ্টার, মোঃ শাহজাহান মুন্সী, আলী আকবর, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন ও আসমানিয়া বাজার সেক্রেটারি আলী আস্কর প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park