1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের অডিটোরিয়ামসহ আলদা আলাদা কক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ, প্রফেসর মো. আলতাফ হোসেন। এরপর কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাদশ শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন কমিটি ২০২৩-২৪ এর আহবায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম।

কলেজের প্রভাষক হাসান মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষার্থীদের কলেজ জীবনে স্বাগত জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ প্রধান করেন কলেজের প্রফেসর মো. আলতাফ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ, মো. আহসান হাবীব, সহকারী অধ্যাপক, মো. হাসমী চৌধুরী, সহকারী অধ্যাপক, মারজিয়া আহমেদ, প্রভাষক,মো. এরশাদ হোসেন, প্রভাষক, মোহায়মেনুল আরেফিন, প্রভাষক, মো. মোহাইমিনুল ইসলাম, প্রভাষক, মো. মোতাহার হোসেন প্রমুখ। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park