1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে অস্ত্রসহ চাঁদাবাজ গ্রেফতার ফাহিম !

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩১০ বার পঠিত

সুমন খান:

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে অস্ত্রসহ এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। শুক্রবার চাঁদা না দেওয়ায় দোকানদারকে কুপিয়ে জখম করে চাঁদাবাজ ফাহিম আহম্মেদ ওরফে চাপাতি ফাহিম। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি রিভলবার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন শনিবার জানান, শুক্রবার সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেফতার করা হয়। ফাহিম মিরপুরের একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুই মাস আগে চাঁদাবাজির অভিযোগে সে গ্রেফতার হয়। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করে সে।

ওসি মহসিন বলেন, ফাহিম ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা তার বিরুদ্ধে অভিযোগ করলে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করত। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে সবাই তাকে চাপাতি ফাহিম বলে ডাকে। তিনি আরও বলেন, কয়েকদিন ধরে শেওড়াপাড়ার একটি দোকান থেকে চাঁদা দাবি করে আসছিল ফাহিম। কিন্তু দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়।

শুক্রবার সকালে আবার ওই দোকানে চাঁদা আনতে যায় ফাহিম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানদারকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২৫০০ টাকা নিয়ে যায় ফাহিম। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে একটি রিভলবার ও চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতার করতে গেলে পুলিশকেও সে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। তার ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park