1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নিয়মিত আইন শৃঙ্খলা ডিউটির পাশাপাশি পুলিশকে অনেক সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়।

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

এরই অংশ হিসাবে গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান অদ্য ০৮/১০/২০২৩ খ্রি: তারিখ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানাধীন পাবলিক হল মোড়স্থ সোয়ান এ. কাইয়ুম প্লাজার নীচতলায় ‘গিফট জোন’ নামক শপিং মলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে গত ০৭/১০/২০২৩ খ্রি: তারিখে গিফট জোনের স্বত্বাধিকারী থানায় এসে অফিসার ইনচার্জকে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেন এবং আমন্ত্রণ পত্র দিয়ে দাওয়াত দিয়ে যান। অফিসার ইনচার্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন অনুষ্ঠানের দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সকলকে নিয়ে ফিতা কেটে গিফট জোনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অফিসার ইনচার্জ গিফট জোনের বিভিন্ন পণ্য সামগ্রী পর্যবেক্ষণ করেন। এরপর তিনি পণ্যের গুনগত মান সঠিক রাখা সহ ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার পরামর্শ প্রদান করেন। শত ব্যস্ততা সত্ত্বেও অফিসার ইনচার্জ সাহেব উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকায় গিফট জোনের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park