1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সমাজে এমন কিছু সম্পর্ক গড়ে উঠে, যে সম্পর্ক প্রায় সময় রক্তের সম্পর্ক কেও হার মানায়।”

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত


মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

এমনই একটি সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি নাগরিক জনাব বন্দর এনার্জি আরশাই। গোপালগঞ্জ সদর থানাধীন কাজুলিয়া গ্রামের লালন শেখ কাজ করেন সৌদি নাগরিক বন্দর এনার্জি আরশাই এর ব্যবসা প্রতিষ্ঠানে। লালন শেখ তার ভাতিজার বিয়েতে দাওয়াত করেন সৌদি কফিল বন্দর এনার্জি আরশাইকে। তিনি সম্পর্কের টানে কর্মচারীর আমন্ত্রণে সাড়া দিয়ে সুদূর সৌদি আরব থেকে ছুটে আসেন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার আজপাড়া গাঁয়ে। গত ২৭/০৯/২০২৩ খ্রি: তারিখে বাংলাদেশে এসে ঘুরে বেড়ান বিভিন্ন এলাকায়। ঘুরে ঘুরে বাংলাদেশের অপার সৌন্দর্য অবলোকন করেন। তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের নাগরিকদের আতিথেয়তার মুগ্ধ হন। তাঁর এই সফরের অংশ হিসাবে ০৭/১০/২০২৩ খ্রি: তারিখ সন্ধ্যার পর আসেন গোপালগঞ্জ সদর থানায়। তিনি থানায় আসার সাথে সাথে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান তাঁকে স্বাগত জানান। তিনি অফিসার ইনচার্জের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।

অফিসার ইনচার্জের আমন্ত্রণে বন্দর এনার্জি আরশাই সহ তাঁর সাথে থাকা ব্যক্তিগণ চা চক্রে অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ সফরের স্মৃতিকে ধরে রাখার জন্য অফিসার ইনচার্জের সাথে ছবি তোলার ইচ্ছা ব্যক্ত করেন। অফিসার ইনচার্জ তাঁর ইচ্ছাকে স্বাগত জানান। এরপর বন্দর এনার্জি আরশাই অফিসার ইনচার্জের সাথে ফটোসেশানে অংশ নেন।

বন্দর এনার্জি আরশাই অফিসার ইনচার্জের আতিথেয়তায় মুগ্ধ হন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরপর তিনি অফিসার ইনচার্জকে সৌদিআরবে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। উল্লেখ্য তিনি আগামী ১০/০৯/২০২৩ খ্রি: তারিখ তাঁর সফর শেষে পুণরায় সৌদি আরব ফিরে যাবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park