1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফিলিস্তিনিদের সঙ্গে ইবির সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

মো:সাব্বির খান, ইবি।
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মোনাজাত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এক সমাবেশে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় অনুষদ ভবনের সামনে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে তাঁদের এই কর্মসূচি শেষ হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী আব্দুল কাইয়ুম বলেন, ‘মুসলিমদের একসময়ের কেবলা ছিল আল আকসা। যা ইহুদিরা দখল করে নিয়েছে। বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনের যে যুদ্ধ এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করেছে, এই কর্মসূচি তাঁর প্রমাণ।’

অন্য শিক্ষার্থীরা বলেন, ‘আকসা কেবলা মুসলিমদের। দীর্ঘদিন যাবত ইসরায়েল ওই অংশকে দখল করে রয়েছে। আমরা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের ভূমির স্বাধীনতা মুক্তিযুদ্ধে নির্যাতনের স্বীকার হয়েছিলাম, ঠিক তেমনই ফিলিস্তিনিরা বছরের পর বছর নির্যাতনের স্বীকার হচ্ছে। আমরা তাঁদের ব্যথাটা অনুভব করতে পারছি বলে তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park