1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দোয়ারাবাজারে ৮ জুয়ারী গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

দোয়ারাবাজারে জুয়া খেলার সামগ্রী সহ ৮ জুয়াড়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মিহির চন্দ্র দাস এবং এএসআই নোমান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ৯ ই অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার থানাধীন টিলাগাঁও সাকিনস্থ জাহাঙ্গীর আলমের বসত ঘরে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় দোয়ারাবাজার থানাধীন টিলাগাঁও গ্রাম নিবাসী ইন্তাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৮), মৃত উস্তার আলীর ছেলে জাকির হোসেন (২৮), শিমুল তলা গ্রাম নিবাসী মৃত মনু মিয়ার ছেলে শামীম আহমেদ (৩৫), খাগুড়া মীরপুর গ্রাম নিবাসী হাছান আলীর ছেলে জুয়েল আহমেদ (৩২), আব্দুল হালিম এর ছেলে আক্তার মিয়া (৩২), রসরাই গ্রাম নিবাসী উসমান গনির ছেলে জাকির হোসেন (২৬), জিরারগাঁও গ্রাম নিবাসী নূর ইসলাম এর ছেলে তাজুল ইসলাম (৩০) ও লক্ষীপুর গ্রাম নিবাসী নূর মোহাম্মদ এর ছেলে তৈয়ব আলী (৩৫)কে গ্রেপ্তার করেন। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি তাস ৫২টি, নগদ ৮ হাজার ৮ শত ৫০ টাকা জব্দ করা হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় প্রকাশ্য জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে ১০ ই অক্টোবর রোজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park