1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টুঙ্গিপাড়া থেকে দুপুরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

মোঃ সিহাব উদ্দিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় যান এবং সেখানে রাত্রিযাপন করেন।

কিছুক্ষণের মধ্যে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা। টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প উদ্বোধন শেষে গতকাল ভাঙ্গায় একটি জনসভায় যোগদান করেন তিনি। পরে টুঙ্গীপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা শেষে আজ দুপুর ১২টা নাগাদ সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park