1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশ করেছে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) তারিখ সকাল ১১.০০ ঘটিকায় চর খরিচা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মায়েদের গুরুত্ব দেওয়ার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, সহকারী জেলা শিক্ষা অফিসার শহীদুজ্জামান, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।

এর আগে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম। এসময় জেলা প্রশাসক মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তুলতে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি এই প্রতিপাদ্যা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের ইতিহাসের মহানায়ক বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে প্রধান শিক্ষকের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই তুলে দেন।

গোবিন্দপুর খরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়েের সহকারী শিক্ষক আষীষ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক নিশাত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিষ তরফদার, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, গোবিন্দপুর খরিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি জান্নাতুল নাছরিন, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মেম্বার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park