
স্টাফ রিপোর্টারঃ
পিতাকে চিরবিদায় জানিয়ে অশ্রুসজল চোখে এসএসসি’র নির্বাচনী পরীক্ষা দিয়েছে জগন্নাথপুর এর শিক্ষার্থী তাহিরা বেগম(১৫)।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীরামসি গ্রাম নিবাসী বাবুল মিয়া(৫৬) চলতি অক্টোবর মাসের ১১ তারিখ রোজ বুধবার দিবাগত রাতে সিলেট শহরের একটি হাসপাতালে মৃত্যু বরন করেন। গতকাল ১২ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তারই সন্তান শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণির শিক্ষার্থী তাহিরা বেগম(১৫) পিতার লাশ দাফন শেষে শোকাহত অশ্রুসজল নয়নে গতকাল নিজ বিদ্যালয়ে এসএসসি’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নির্বাচনী পরিক্ষা দিয়েছে।
শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে সুত্র জানায়, পিতার মৃত্যুতে তাহিরা মানসিক ভাবে ভেঙে পড়ে। সারারাত কান্নাকাটি করেছে। সকালে তার পিতার দাফন এর পর তাকে শান্তনা দিয়ে পরিবারের সদস্যরা পরীক্ষা দিতে উৎসাহিত করেন। পরে সে সহপাঠীদের সাথে শিক্ষাঙ্গনে গিয়ে পরীক্ষা দিয়েছে।
এ ব্যাপারে শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী বলেন, দুপুর ২ ঘটিকায় পরীক্ষায় অংশ গ্রহণ করে তাহিরা বেগম(১৫)। তার বাবার মৃত্যুর সংবাদ আমরা শিক্ষকগণ জানতে পেরে তাকে মানসিক সাহস ও ও সহযোগিতা করেছি।