1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে অবৈধ ” mond” সিগারেট, কিশোর ধূমপায়ীর সংখ্যা বৃদ্ধি

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

অবৈধ ” mond” সিগারেটে জগন্নাথপুর এর হাট-বাজার সয়লাব হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে কিশোর ধূমপায়ীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং শারীরিক ধ্বংসের পথে ধাবিত হচ্ছে । আর রাজস্ব হারাচ্ছে সরকার। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানিয়েছেন জগন্নাথপুর এর সচেতন মহল।
চোরাই পথে আসা অবৈধ “mond” সিগারেট অর্থাৎ strawberry “mond” suparsslims ও black mond ” সিগারেটে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজার সহ সবকটি হাট-বাজার ও বিভিন্ন পয়েন্টের দোকানপাট সয়লাব হয়ে পড়েছে। আকর্ষণী ফ্লেভার যুক্ত এই সিগারেট অতি সহজে হাতের নাগালে পেয়ে উঠতি বয়সী শিশু কিশোররা ধুমপান আসক্ত হয়ে পড়েছে এবং পড়ছে। দলবেঁধে ওরা ধূমপান করছে। যার ফলশ্রুতিতে মারাত্মক ঝুঁকিপূর্ণ সুগন্ধি ফ্লেভার যুক্ত এই সিগারেট পান করায় শিশু কিশোররা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এই সিগারেটটি বেশী বিক্রি হওয়ায় অধিক মুনাফা লোভী কিছু ব্যবসায়ী অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা এই সিগারেট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে ক্রয়-বিক্রয় করছে। এতে করে উঠতি বয়সী শিশু – কিশোররা ধ্বংসের পথে ধাবিত হচ্ছে আর রাজস্ব হারাচ্ছে সরকার। ১৩ ই অক্টোবর রোজ শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, জগন্নাথপুর উপজেলা সদর সহ সবকটি ছোট-বড় হাট-বাজার ও বিভিন্ন পয়েন্ট এর দোকানপাটের বিশেষ করে পান-সিগারেট এর দোকানের ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের লক্ষে প্রতি শলা mond ও black mond সিগারেট ১০ টাকা করে এবং প্রতি প্যাকেট ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় শিশু -কিশোর সহ বয়স্ক লোকজন এর কাছে বিক্রি করছেন। অথচ এই সকল খুচরা বিক্রেতারা এই সিগারেট প্রতি প্যাকেট ৯০ থেকে ৮০ টাকায় ক্রয় করেন। খুচরা ব্যবসায়ীরা এই সিগারেট শিশু- কিশোরদের কাছে বেশী বিক্রি করেন বলেও জানা গেছে। যার ফলশ্রুতিতে শিশু কিশোররা শারীরিক ও মানসিক ভাবে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। বিধায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোরদাবী জানিয়েছেন জগন্নাথপুর এর সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park