হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
মরমি সাধক বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে দুই দিন ব্যাপী রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে।
উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক ধামাইল গানের প্রবক্তা মরমি সাধক বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় তাঁর স্মৃতি বিজড়িত জন্ম স্থান সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে ৯ ও ১০ ই নভেম্বর দুই দিন ব্যাপী রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে সামনে রেখে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ১২ ই অক্টোবর সন্ধ্যালগ্নে সংগঠন এর কার্যালয়ে কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান এর পরিচালনা অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি মোঃ আছকির আলী, যুগ্ম সাধারন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, কোষাধ্যক্ষ চুনু মিয়া, সদস্য টুনু মিয়া,মিরাস আলী, কামরুল হাসান তেরাই,তোতা মিয়া, লিটন মিয়া, মিজান মিয়া ও ইদ্রিস আলী প্রমূখ।
এ ব্যাপারে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর তাজিবুর রহমান বলেন, প্রতি বছরের মতো এবারো আমাদের সংগঠন এর উদ্যোগে রাধারমণ উৎসব অনুষ্ঠিত। দুই দিন ব্যাপী এই উৎসবে রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত থাকবেন। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।