1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কলেজ ছাত্রীকে হত্যা, সেই গৃহশিক্ষক গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরের সালনায় কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা এবং নিহতের মা ও ৩ বোনকে মারাত্মকভাবে জখম করার ঘটনায় প্রধান ও একমাত্র আসামি গৃহশিক্ষক মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১০ মে) রাতে অভিযান চালিয়ে টাংগাইলের ভূঞাপুর এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, বহুল আলোচিত গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবেয়া আক্তার নামের এক কলেজ ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে গ্হৃশিক্ষক সাইদুল। বাধা দিতে গেলে এ ঘটনায় তার মা বিলকিস বেগম ও ছোট বোন খাদিজাকে গুরুতর আহত করে। সে এই ঘটনার প্রধান ও একমাত্র আসামি। রাতে তাকে টাংগাইলের ভূঞাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার মঈন বলেন, এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে, সোমবার (৮ মে) রাতে মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই কলেজছাত্রীর মা ও বোন আহত হয়েছেন। নিহত কলেজছাত্রীর নাম রাবেয়া আক্তার (২৩)। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে। এ ঘটনায় তার মা বিলকিস বেগম ও ছোট বোন খাদিজাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park