1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পৈতৃক ভিটাই মা ও শিশু সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ,

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বার পঠিত

 

 

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়ায় পৈত্রিক ভিটায় ১০ শষ্য বিশিষ্ট  মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্বোধন করলেন সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

এবং দেশের সার্বিক উন্নয়ন ও দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন সেনা প্রধান।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রাম আমার পূর্বপুরুষের ভিটা-মাটি। আমি নাড়ির টানে এখানে বারবার ফিরে আসি।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সমায়ের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে তার পিতার নামে সদ্য নির্মিত মরহুম অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ ১০ শষ্য বিশিষ্ট  মা ও শিশু কল্যান কেন্দ্রে বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচন করে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি কৃষ্ণচুড়া গাছ রোপন করেন। পরে তিনি করফা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ও শিশু কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন করেন।

স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য আরো বলেন ইতিমধ্যে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি করনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া করফা গ্রামে একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, ওই গ্রামে একটি কবরস্থান নির্মাণ করা হবে।

এছাড়া পর্যায়ক্রমে এলাকার উন্নয়ন মুলক কর্মকান্ড অব্যাহত থাকবে। সবশেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সেনাপ্রধানের সংগে উপস্থিত ছিলেন সেনা প্রধানের সহধর্মিণী, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ, নড়াইল পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান লোহাগড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি,

অনুষ্ঠান শেষে লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি,

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০.

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park