1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শান্তি সমাবেশ সফল করতে  কলকলিয়ায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের শান্তি সমাবেশ সফল করার লক্ষে কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি অক্টোবর মাসের ২৬ তারিখ শান্তি সমাবেশ সফল করার লক্ষে উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১৮ ই অক্টোবর রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজার প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফখরুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বশির আহমেদ এর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু।
ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাহিদুর রহমান এর কোরান তেলাওয়াত ও সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ এর গীতাপাঠ এর মধ্য দিয়ে আরো বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সাঈদ আল ফয়সল, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ আকতার হোসেন, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ও মারজুম আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, সাবেক সদস্য আকমল খান, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি হাবিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা, সুহিন আহমদ দুধু প্রমূখ ও দলীয় নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park