1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে ছাত্রলীগের উদ্যোগে Once Again Sheikh Hasina শীর্ষক আনন্দমিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পঠিত
  1. উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
    বাংলাদেশ ছাত্রলীগ,পঞ্চগড় সদর উপজেলার ব্যানারে উন্নয়ন অগ্রযাত্রায় দূর্বার তারুণ্যের গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র ম্যান্ডেট Once Again Sheikh Hasina-আরো একবার শেখ হাসিনা শীর্ষক পদযাত্রা কর্মসূচির আয়োজন করেন
    পঞ্চগড় জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য জাহিদ হাসান জনি। শহরের অডিটোরিয়াম চত্বর থেকে দলীয় কার্যালয় হয়ে পুরো বাজার ব্যাপী প্রদক্ষিণ করে এ বিশাল জনস্রোত। জাহিদ হাসান জনি তাঁর বক্তব্যে বলেন, পঞ্চগড়ের কৃতি সন্তান,সারা বাংলার ছাত্রসমাজের নয়নমণি,মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন সাদ্দাম হোসেন ভাইয়ের নেতৃত্বে যেমন সুসংগঠিত হয়েছে সারা বাংলাদেশের ছাত্রলীগ,ঠিক তেমনি পঞ্চগড়ের সাধারন শিক্ষার্থীদের আস্থার আশ্রয়স্থল,রাজপথের স্লোগান মাস্টার খ্যাত আপোষহীন ছাত্রনেতা,পঞ্চগড় জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আবু মোঃ নোমান হাসান এর নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ।আসন্ন দ্বাদশ নির্বাচন পর্যন্ত আবু মোঃ নোমান হাসান এর নেতৃত্বে পঞ্চগড়ের রাজপথ দখলে রাখার শপথ নিলাম পঞ্চগড় সদর উপজেলার সকল স্তরের কর্মীবৃন্দ। এ সময় জাহিদ হাসান জনি আরও বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় একটি কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে তরুণ প্রজন্মের আলোকবর্তিকা হয়ে এই সংগঠনটি যুগের পর যুগ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আজকে জাতির পিতার যে অসমাপ্ত কাজ ছিল, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারই হাতে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এদেশের ক্রান্তিলগ্ন থেকে শুরু করে প্রত্যেকটি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের অবদান রয়েছে। আগামীর নেতৃত্বে তরুণরাই থাকবে উল্লেখ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্রলীগ তরুণ সমাজকে নিয়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ ছাত্রনেতা। এসময় কর্মসূচীতে অংশ নেন পঞ্চগড় সদর উপজেলার অন্তর্গত ১০ টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
    এ সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী মোঃ সোহেল রানা,মোঃ মাহির হাসান মিম,মোঃ সাদিকুর রহমান,মোঃ তানভীর হাসান জয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park