1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফিলিস্তিনের উপরে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে লৌহজংয়ে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসন, দখলদারিত্বমূলক আচরণ ও গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওলামা পরিষদ।
আজ শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মালির অংক বাজারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ধর্মপ্রান মুসলিম জনতার অংশ গ্রহণে ইসরায়েলী সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলিম নিরিহ নর, নারী ও শিশুদের নির্বিচারে হত্যার প্রতিবাদে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়দৌড় বাজারে এসে শেষ হয়।
মানববন্ধনে ইসরাইল ফিলিস্থিন যুদ্ধে ইসরাইলী সেনা কর্তৃক নিরিহ ফিলিস্তিনিদেরকে গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানানোর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন আলেম ওলামাগণ। সমাবেশ থেকে যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি জানান তারা।
উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ্ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আঃ রহমান মাদানীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ইলিয়াস আহমদ কাসেমী, মুফতি শাখাওয়াত উল্লাহ, মাওলানা মুকাররম হোসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও মুসলমানদের উপর অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। আজ ফিলিস্তিনের জনগণ তাদের নিজ জন্মভূমিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। ইসরাইল গাজায় পানি, বিদ্যুৎসহ সকল সুবিধা বন্ধ করে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park