1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় সরিশ্যাম  গ্রামে পরকীয়া দেখে ফেলায় উল্টো ফাঁসানোর চেষ্টা – থানায় অভিযোগ ।

  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার পঠিত
রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় পরকীয়ার ঘটনা দেখে ফেলায় উল্টো প্রত্যক্ষদর্শী এক যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী যুবক মোজাম্মেল হোসেন বাবু উপজেলার সেলবরস ইউনিয়নের সরিশ্যাম গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
সোমবার সকাল ১০ টায় পাইকুরাটি ইউনিয়নের  বাদশাগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, পরকীয়া প্রেমে আসক্ত হৃদয় মনি (২৪) ও আল- মোজাহিদ (৩০) দুজনই  উপজেলার সেলবরস ইউনিয়নের সরিশ্যাম গ্রামের বাসিন্দা। দুজনই বিবাহিত। হৃদয়মনির স্বামী দীর্ঘদিন ধরে ঢাকা শহরে অবস্থান করছেন।
 গত ১৭ অক্টোবর রাতে পরকীয়া সম্পর্ক করতে গিয়ে  হৃদয় মনি ও মোজাহিদকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে একই গ্রামের পার্শ্ববর্তী মোজাম্মেল হোসেন বাবু(৩০)।
পরকীয়ার ঘটনা দেখে ফেলার জের ধরে মোজাম্মেল হোসেন বাবুকে ফাঁসানোর উদ্দেশ্যে
শিখিয়ে বুঝিয়ে নিজেদের মতো করে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে হৃদয়মনিকে দিয়ে ভিডিও ধারণ করে ওই পরকীয়া প্রেমিক আল- মোজাহিদ। ভিডিও চিত্র ফাস করে দিয়ে সমাজে হেয়প্রতিপন্ন করার ভয় দেখিয়ে এবং থানায় মামলা দায়ের  করার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবী করে আল-মোজাহিদ। টাকা দিতে রাজি না হওয়ায়  ধারণকৃত এ বানোয়াট ভিডিও চিত্র উপস্থাপন করে মোজাম্মেল হোসেন বাবু’র বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে হৃদয়মনি ও আল- মোজাহিদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে।
এ ব্যাপারে মোজাম্মেল হোসেন বাবু জানান, হৃদয়মনি ও আল-মোজাহিদকে অন্তরঙ্গ অবস্থায় তাদের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় উল্টো আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন,মামলা তদন্তদিন প্রক্রিয়া চলছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park