1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায়  মোটরসাইকেল আরোহী মাসুদ (৩২) নামক এক যুবক মৃত্যু বরন করেছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
 স্থানীয় ও থানা সুত্রে জানাযায়,  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর নোয়াগাঁও ( খানবাড়ী) গ্রাম নিবাসী মৃত হিরন খানের ছেলে মোঃ মাসুদ খাঁন (৩২) নামক যুবক মোটরসাইকেল যোগে ২৪ শে অক্টোবর রোজ মঙ্গলবার বিকালে রানীগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশের অনন্ত গোলাম আলীপুর এলাকায় পৌছা মাত্রই জগন্নাথপুরগামী ইট বোঝাই ট্রাক( ঢাকা মেট্রো-ট-১৮-৬৭৬) এই  মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়ে মোটরসাইকেল আরোহী মাসুদ খান(৪০) ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করার পাশাপাশি  ঘাতক ট্রাক ও চালক ফারুককে আটক করে থানায় নিয়ে এসেছেন। লাশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়েছে। মরদেহ  ২৫ শে অক্টোবর  ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park