1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড় বোদা হাইওয়ে পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পঠিত
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) সকাল ১১:৩০ ঘটিকার সময় হাইওয়ে থানার হল রুমে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলামের সভাপতিত্বে এ  সময় উপস্থিত ছিলেন বোদা হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক, সাধারণ সম্পাদক, এবং পঞ্চগড় জেলা ও ঠাকুরগাঁও বাস ট্রাক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান আব্দুল জোব্বার , বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম,  তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। অপরাধ দমনে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। পুলিশ এবং জনতা মিলেই সমাজে অপরাধ দমন করতে হবে, তাহলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তিনি আরো বলেন, সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য উপস্থিত সকলের কাছে আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park